• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান যুদ্ধ ও ইসরাইলকে সহায়তায় কমছে মার্কিন সমর্থন

ইরান যুদ্ধ ও ইসরাইলকে সহায়তায় কমছে মার্কিন সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে মার্কিন জনগণের সমর্থন ধারাবাহিকভাবে কমছে। দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। ১ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, মাত্র ৩০ শতাংশ ভোটার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন। বিপরীতে প্রায় ৬৪ শতাংশ এ ধরনের যুদ্ধের বিরোধিতা করেছেন। একই সঙ্গে, ৫৭ শতাংশ উত্তরদাতা ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার বিপক্ষে মত দিয়েছেন। মাত্র ৩৭ শতাংশ এই সহায়তার পক্ষে অবস্থান নিয়েছেন। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে মার্কিন জনগণের মনোভাব বদলেছে। এর আগে ২০২৩ সালে অধিকাংশ মার্কিন ভোটার ইসরাইলকে অতিরিক্ত সামরিক সহায়তার পক্ষে ছিলেন।

১৯ মে ২০২৬, ০৫:২৮পিএম, ঢাকা-বাংলাদেশ।