• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ক্ষমতার একক নেতৃত্বের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

ক্ষমতার একক নেতৃত্বের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের প্রশাসন ও রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। শপথগ্রহণের পর প্রথম ভাষণে তিনি বলেন, রাজ্যে কোনো সমান্তরাল ক্ষমতার কেন্দ্র থাকবে না এবং সরকার পরিচালনায় চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই থাকবে।

চেন্নাইয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয় বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তার সরকারের প্রধান লক্ষ্য। তিনি দুর্নীতি ও অস্থিতিশীলতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, সরকারকে দুর্বল করার যেকোনো চেষ্টা মোকাবিলা করা হবে।

জোট সরকার গঠনে সমর্থন দেওয়ায় কংগ্রেস, বাম দল ও অন্যান্য মিত্রদের ধন্যবাদ জানান তিনি। বিশেষভাবে রাহুল গান্ধীসহ জোট নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়।

নতুন মন্ত্রিসভায় টিভিকের ৯ জন নেতা শপথ নিয়েছেন। পরে জোটসঙ্গীদের মধ্য থেকেও আরও কয়েকজন মন্ত্রী হিসেবে যুক্ত হতে পারেন বলে জানা গেছে।

১০ মে ২০২৬, ০৭:৪৪পিএম, ঢাকা-বাংলাদেশ।