• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

হরমুজে মার্কিন প্রভাব কমবে: ইরানি স্পিকারের দাবি

হরমুজে মার্কিন প্রভাব কমবে: ইরানি স্পিকারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেন, ইরান-নিয়ন্ত্রিত হরমুজ প্রণালিতে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পদক্ষেপে নৌচলাচল ও জ্বালানি পরিবহন ঝুঁকির মুখে পড়েছে। গালিবাফ বলেন, বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন নৌ মিশনের ঘোষণা দিয়েছেন, যার লক্ষ্য প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করা। ইরান এ ধরনের পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেছে। বিশ্লেষকদের মতে, এ নিয়ে উত্তেজনা আরও বাড়তে পারে।

০৫ মে ২০২৬, ০৫:৩৪পিএম, ঢাকা-বাংলাদেশ।