তামিলনাড়ু নির্বাচনে বাজিমাত থালাপতি বিজয়-এর, তারকাদের শুভেচ্ছার ঢল
আন্তর্জাতিক ডেস্ক
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়-এর দল তামিলাগা ভেট্টি কাজাগাম প্রথমবারেই চমক দেখিয়ে একাধিক আসনে এগিয়ে রয়েছে। প্রাথমিক ফলাফলে পেরাম্বুর ও তিরুচি ইস্টসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে দলটির শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। এই সাফল্যে বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের তারকারা সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। টাইগার শ্রফ বিজয়ের জনপ্রিয়তাকে অনুপ্রেরণাদায়ক বলেছেন, আর নানি আন্ডারডগের জয়ের প্রশংসা করেছেন। বিশ্লেষকদের মতে, এই ফলাফল তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ভোট গণনা এখনও চলমান থাকলেও বিজয়ের এই উত্থান ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।