ইরানের সঙ্গে উত্তেজনা শেষ, যুদ্ধবিরতি কার্যকর: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে আর কোনো গুলিবিনিময় হয়নি।
চিঠিতে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ‘অপারেশন এপিক ফিউরি’ চালু করা হয়েছিল। তবে গত ৭ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে এবং তা পরবর্তীতে বাড়ানো হয়েছে।
এ প্রেক্ষাপটে ট্রাম্প মনে করেন, ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী কংগ্রেসের ৬০ দিনের অনুমোদনের বিষয়টি এখন আর প্রযোজ্য নয়।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে শুরু হওয়া দুই দেশের শত্রুতা বর্তমানে সমাপ্ত হয়েছে।