• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

হরমুজ প্রণালিতে নতুন পরিস্থিতির ইঙ্গিত ইরানের নেতার

হরমুজ প্রণালিতে নতুন পরিস্থিতির ইঙ্গিত ইরানের নেতার

আন্তর্জাতিক ডেস্ক

পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অঞ্চলে ‘নতুন অধ্যায়’ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানকে ‘ব্যর্থ’ হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন তিনি। বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রভাব ও কৌশলগত অবস্থান তুলে ধরা হয়েছে। প্রতিবছর ঐতিহাসিকভাবে পর্তুগিজ বাহিনীকে বিতাড়নের স্মরণে এই দিবস পালন করা হয়, যা ইরানের জন্য প্রতীকী গুরুত্ব বহন করে।

৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।