• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

‘মেঘ চুরি’ তত্ত্ব ভুয়া, বলছেন বিজ্ঞানীরা

‘মেঘ চুরি’ তত্ত্ব ভুয়া, বলছেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘মেঘ চুরি’ তত্ত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও বিজ্ঞানীরা বলছেন, এমন কোনো প্রযুক্তি বর্তমানে নেই যা দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণ বা মেঘ সরিয়ে নেওয়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে, ‘ক্লাউড সিডিং’ নামে একটি পদ্ধতি থাকলেও এটি কেবল বিদ্যমান মেঘ থেকে সীমিত পরিমাণে বৃষ্টিপাত বাড়াতে পারে। জাতিসংঘ সংশ্লিষ্ট গবেষণা বলছে, এই পদ্ধতির প্রভাব সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত হতে পারে। আবহাওয়া বিজ্ঞানীরা আরও জানান, জলবায়ু পরিবর্তনের কারণেই মধ্যপ্রাচ্যে চরম তাপমাত্রা, খরা ও হঠাৎ ভারি বৃষ্টির ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, বৈজ্ঞানিক তথ্যের অভাব ও অনিশ্চয়তা থেকেই এ ধরনের ষড়যন্ত্র তত্ত্ব দ্রুত ছড়িয়ে পড়ে।

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪পিএম, ঢাকা-বাংলাদেশ।