জাকার্তার কাছে ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে বেকাসি তিমুর এলাকায় ট্রেন সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। একটি কমিউটার ট্রেন দাঁড়িয়ে থাকা দূরপাল্লার ট্রেনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ১২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে কর্তৃপক্ষ জানায়, আর কোনো মরদেহ পাওয়ার সম্ভাবনা নেই। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি মুহূর্তের মধ্যে ঘটে যায় এবং যাত্রীরা বের হওয়ার সুযোগ পাননি। দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো দ্রুত তদন্তের নির্দেশ দেন এবং রেলক্রসিং নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। উদ্ধারকাজে বিভিন্ন সংস্থা অংশ নেয়।