• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় নিরাপত্তা চৌকিতে গুলির ঘটনায় হামলাকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নার মার্কিন নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় অংশগ্রহণকারীরা নিরাপদ রয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয়েই গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম এবং ভেনেজুয়েলার নেতারাও এ হামলার নিন্দা জানান এবং ডোনাল্ড ট্রাম্প-এর নিরাপত্তা কামনা করেন।

২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।