ক্ষেপণাস্ত্র শক্তির বড় অংশ অক্ষত, যুদ্ধেও প্রস্তুত ইরান
কান্ট্রি ডেস্ক
ইরান জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতেও তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ এখনো ব্যবহার করা হয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনার মধ্যেও ইরান শক্তিশালী প্রতিরক্ষা ও পাল্টা আক্রমণের প্রস্তুতি বজায় রেখেছে।
তিনি জানান, দেশীয় প্রযুক্তিতে বর্তমানে এক হাজারের বেশি ধরনের অস্ত্র উৎপাদন হচ্ছে এবং এ কাজে হাজারো প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও উৎপাদন বন্ধ হবে না বলেও দাবি করেন তিনি।
এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের নিয়ন্ত্রণের একটি কার্যকর হাতিয়ার হিসেবে উল্লেখ করেন এই মুখপাত্র।