রোববার শেষ হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: ইসরাইলি মিডিয়ার দাবি
ইসরাইলি গণমাধ্যমের দাবি অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হতে পারে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ জানিয়েছে, ওয়াশিংটন তেল আবিবকে এ বিষয়ে অবহিত করেছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছাতে চান এবং দীর্ঘমেয়াদি আলোচনায় যেতে আগ্রহী নন। তবে ইসরাইলি সূত্রগুলো মনে করছে, চলতি সপ্তাহে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প ইরানের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করেননি। ফলে যুদ্ধবিরতি শেষ হলে পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।