• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বিশাল গ্যাসের মজুত আবিষ্কার, উৎপাদন বাড়ার সম্ভাবনা

ইন্দোনেশিয়ায় বিশাল গ্যাসের মজুত আবিষ্কার, উৎপাদন বাড়ার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার উপকূলে বড় প্রাকৃতিক গ্যাসের মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে। ইন্দোনেশিয়া সরকারের তথ্য অনুযায়ী, পূর্ব কালিমান্তান উপকূলের একটি স্থানে প্রায় ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ও বিপুল কনডেনসেটের মজুত রয়েছে। এ আবিষ্কার ২০২৮ সালের মধ্যে উৎপাদন তিনগুণ বাড়াতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে দৈনিক ৬০০-৭০০ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট উৎপাদন হলেও তা ভবিষ্যতে ৩ হাজার এমএমএসসিএফডি পর্যন্ত পৌঁছাতে পারে। জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী জানান, এতে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং তেল আমদানি কমতে পারে। বৈশ্বিক বাজারে জ্বালানির দাম বাড়ার প্রেক্ষাপটে এই আবিষ্কারকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।