• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

যুদ্ধবিরতির শেষপ্রান্তে, নতুন কৌশলের ইঙ্গিত ইরানের

যুদ্ধবিরতির শেষপ্রান্তে, নতুন কৌশলের ইঙ্গিত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে, তবে শান্তি আলোচনায় অগ্রগতির কোনো নিশ্চিত খবর নেই। এর মধ্যেই ইরান যুদ্ধক্ষেত্রে ‘নতুন কৌশল’ প্রদর্শনের প্রস্তুতির কথা জানিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার সামাজিক মাধ্যমে জানান, গত দুই সপ্তাহে তারা নতুন পদক্ষেপের জন্য প্রস্তুতি নিয়েছে এবং চাপের মুখে কোনো আলোচনা গ্রহণযোগ্য নয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তির বিষয়ে তিনি কোনো চাপ অনুভব করছেন না এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা কম। পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে উভয় পক্ষের সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৪পিএম, ঢাকা-বাংলাদেশ।