• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

হরমুজের পর মালাক্কা প্রণালি নিয়ে কেন বাড়ছে শঙ্কা

হরমুজের পর মালাক্কা প্রণালি নিয়ে কেন বাড়ছে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে মালাক্কা প্রণালি। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ বাণিজ্য পরিচালিত হয় এবং এটি দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহারের প্রস্তাব দেওয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের প্রতিযোগিতা বাড়লে এই পথ ঝুঁকির মুখে পড়তে পারে। পাশাপাশি জলদস্যুতা, প্রাকৃতিক দুর্যোগ ও নিরাপত্তা কাঠামোর সীমাবদ্ধতাও উদ্বেগ বাড়াচ্ছে। যদিও স্বল্পমেয়াদে বড় বিঘ্নের আশঙ্কা কম, দীর্ঘমেয়াদে বৈশ্বিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে।

১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।