• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

রপ্তানিতে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তেল

রপ্তানিতে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তেল

আন্তর্জাতিক ডেস্ক

ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় পরিবর্তন এসেছে, যার সুবিধা পাচ্ছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির অপরিশোধিত তেল রপ্তানি এখন আমদানির প্রায় সমান হয়ে গেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিরল ঘটনা। হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ ব্যাহত হওয়ায় এশিয়া ও ইউরোপের ক্রেতারা বিকল্প হিসেবে মার্কিন তেলের দিকে ঝুঁকছে। ফলে রপ্তানি বেড়ে দৈনিক ৫২ লাখ ব্যারেলে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র দ্রুতই রপ্তানির সর্বোচ্চ সক্ষমতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তবে পাইপলাইন ও জাহাজ সীমাবদ্ধতার কারণে এর বেশি বাড়ানো কঠিন হতে পারে।

১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৩পিএম, ঢাকা-বাংলাদেশ।