• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

অবরোধের মাঝেই হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার

অবরোধের মাঝেই হরমুজ পাড়ি দিল ইরানের সুপার ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে ইরানের একটি সুপার ট্যাংকার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘আরএইচএন’ নামের ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ারটি খালি অবস্থায় বুধবার প্রণালিটি অতিক্রম করে। প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম এই জাহাজটির গন্তব্য এখনও নিশ্চিত নয়। ইরানের ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, ট্যাংকারটি ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, অবরোধ শুরু হওয়ার পর কোনো জাহাজ প্রণালি অতিক্রম করতে পারেনি। তবে নতুন এ ঘটনা সেই দাবিকে প্রশ্নের মুখে ফেলেছে।

১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।