• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

হরমুজের নিয়ন্ত্রণ পেলে মাসে হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান

হরমুজের নিয়ন্ত্রণ পেলে মাসে হাজার কোটি ডলার আয় করতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে টোল আরোপের পরিকল্পনা করছে, যা থেকে বিপুল আয় হতে পারে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতি জাহাজ থেকে গড়ে ১০ থেকে ১৫ লাখ ডলার টোল আদায় করলে শুধু তেলবাহী ট্যাংকার থেকেই মাসে প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় সম্ভব। বিশ্ব জ্বালানির প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। ইরান এই আয় দিয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ ও সামরিক সক্ষমতা বাড়াতে চায়। বিশ্লেষকদের মতে, বর্তমানে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে তেহরান কার্যত প্রণালিতে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেছে।

০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।