ইউরোপে তেল রপ্তানিতে ইরাকের নতুন রুট
ইরাক ইউরোপে তেল রপ্তানির জন্য নতুন স্থলপথ চালু করেছে, যা আঞ্চলিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। State Organization for Marketing of Oil (এসওএমও) জানিয়েছে, প্রতিদিন প্রায় ৫০ হাজার ব্যারেল ‘বাসরা মিডিয়াম’ অপরিশোধিত তেল সিরিয়া হয়ে ইউরোপে পাঠানো হবে। এই তেল বানিয়াস বন্দরের মাধ্যমে ইউরোপে পৌঁছাবে। ইতোমধ্যে আল-তানফ সীমান্ত দিয়ে ট্যাংকার বহর প্রবেশ শুরু করেছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে সিরিয়া আবার ট্রানজিট হাব হিসেবে গুরুত্ব ফিরে পাচ্ছে। ভবিষ্যতে রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে।