• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর ওপর ৪৩ হামলার দাবি হিজবুল্লাহর

২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর ওপর ৪৩ হামলার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

হিজবুল্লাহ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মোট ৪৩টি হামলা চালিয়েছে। আল জাজিরা-র বরাতে এ তথ্য জানা গেছে। গোষ্ঠীটির দাবি অনুযায়ী, এর মধ্যে ২৬টি হামলা চালানো হয়েছে লেবানন-এর ভেতরে অবস্থানরত ইসরাইলি বাহিনীর ওপর এবং বাকি ১৭টি হামলা হয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে। হামলাগুলোতে চারটি সামরিক ঘাঁটি, আটটি সামরিক স্থাপনা, একটি ব্যারাক ও সীমান্ত এলাকার চারটি নতুন চৌকি লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসব হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৩১ মার্চ ২০২৬, ০৪:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।