হরমুজ প্রণালি দিয়ে মার্কিন তেলবাহী ট্যাংকার পারের অনুমতি ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের ১০টি তেলবাহী ট্যাংকার পার হওয়ার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি এ তথ্য জানান। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এসব ট্যাংকার পাকিস্তানের পতাকাবাহী এবং তেহরানের এই পদক্ষেপকে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ‘উপহার’ হিসেবে উল্লেখ করেন। এর আগে তিনি ইরানের পক্ষ থেকে মূল্যবান উপহার পাওয়ার কথাও বলেছিলেন, তবে বিস্তারিত প্রকাশ করেননি। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আলোচনায় আন্তরিকতা দেখাতেই কিছু জাহাজ পারাপারের অনুমতি দিচ্ছে। প্রথমে আটটি এবং পরে আরও দুটি জাহাজকে অনুমতি দেওয়া হয়। এই ঘটনাকে চলমান উত্তেজনার মধ্যেও কূটনৈতিক নমনীয়তার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।