কৃষ্ণসাগরে তুর্কি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
কৃষ্ণসাগরে তুরস্কের একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালুগলু জানান, বৃহস্পতিবার ভোরে হামলাটি ঘটে এবং ট্যাংকারটিতে ২৭ জন তুর্কি নাবিক ছিলেন। তবে হামলার পরও সবাই নিরাপদে রয়েছেন। তিনি বলেন, জাহাজটি তুর্কি কোম্পানির পরিচালিত হলেও বিদেশি পতাকাবাহী এবং রাশিয়া থেকে অপরিশোধিত তেল বহন করছিল। মধ্যরাতের পর জরুরি কল সেন্টারে বিস্ফোরণের খবর আসে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ হামলার পেছনে কারা জড়িত তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।