• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, ইরান নিজস্ব শর্ত পূরণ ছাড়া যুদ্ধের ইতি টানবে না। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত ইরানই নেবে। ইরান কয়েকটি শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে শত্রুপক্ষের আগ্রাসন ও গুপ্তহত্যা বন্ধ, ভবিষ্যতে হামলা ঠেকাতে কার্যকর ব্যবস্থা এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা। এছাড়া অঞ্চলজুড়ে সংশ্লিষ্ট সব পক্ষের জন্য যুদ্ধের সমাপ্তি এবং হরমুজ প্রণালিতে সার্বভৌম অধিকার স্বীকৃতির দাবিও জানানো হয়েছে। ইরানি কর্মকর্তারা স্পষ্ট করেছেন, তারা কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী অবসান চান বলে জানিয়েছে।

২৬ মার্চ ২০২৬, ০৪:৪৫পিএম, ঢাকা-বাংলাদেশ।