মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদারে আরও তিন থেকে চার হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সদস্যদের এ জন্য প্রস্তুত রাখা হয়েছে। তারা দ্রুত মোতায়েন ও প্যারাস্যুটের মাধ্যমে আক্রমণ পরিচালনায় দক্ষ। বর্তমানে অঞ্চলটিতে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। নতুন সেনা যুক্ত হলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও ইরানে সরাসরি সেনা পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি, তবুও সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলমান সংঘাতে ইতোমধ্যে বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং তেলের বাজারসহ বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।