ইরানের হামলা বন্ধে ১২ দেশের যৌথ আহ্বান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের প্রতি হামলা বন্ধ ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ১২টি আরব ও মুসলিম দেশ।
রিয়াদ-এ অনুষ্ঠিত বৈঠক শেষে এই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এতে ইরান-এর সাম্প্রতিক হামলার নিন্দা জানানো হয়েছে এবং বেসামরিক স্থাপনায় আঘাত হানার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আবাসিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, পানি শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
একই সঙ্গে লেবানন-এ ইসরায়েল-এর হামলারও নিন্দা জানানো হয়েছে। দেশটির নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রীরা।
এই যৌথ বিবৃতি এমন এক সময়ে এসেছে, যখন উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনাগুলোতে হামলার ঘটনা বেড়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মোট ১২টি দেশ।