• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ইউয়ানে লেনদেন হলে হরমুজ প্রণালি ব্যবহারের ইঙ্গিত ইরানের

ইউয়ানে লেনদেন হলে হরমুজ প্রণালি ব্যবহারের ইঙ্গিত ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের ক্ষেত্রে নতুন শর্ত আরোপের চিন্তা করছে ইরান। দেশটি জানিয়েছে, নির্দিষ্ট ক্ষেত্রে চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন হলে ট্যাংকার চলাচলের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর এক প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, তেলের কার্গো বা লেনদেন যদি চীনা ইউয়ান–এ সম্পন্ন হয়, তবে সীমিত সংখ্যক জাহাজকে এই কৌশলগত জলপথ ব্যবহার করতে দেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে তেহরান এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে ট্যাংকার চলাচল ব্যবস্থাপনায় নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। বিশ্বজুড়ে তেলের বাজার দীর্ঘদিন ধরে মার্কিন ডলারের ওপর নির্ভরশীল হলেও ইরান সেই প্রচলিত ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া তাদের তেল রুবল বা ইউয়ানে বিক্রির উদ্যোগ নেয়। এবার ইরানও একই পথে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীন–এর মুদ্রার প্রভাব বাড়ানোর প্রচেষ্টাকে আরও জোরদার করতে পারে।

১৪ মার্চ ২০২৬, ০৫:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।