• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

আওয়ামী লীগ আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: রাষ্ট্রপতি

আওয়ামী লীগ আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া ভাষণে সাবেক সরকারের সমালোচনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার জনকল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড চালুর বিষয়টি নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

ভাষণে রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও কথা বলেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কথাও তুলে ধরেন।

তিনি আশা প্রকাশ করেন, কৃষি ও অর্থনীতিসহ বিভিন্ন খাতে সরকারের নেওয়া উদ্যোগ দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

১২ মার্চ ২০২৬, ০৫:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।