• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

রমজানে আল–আকসা বন্ধ রাখায় ইসরায়েলের বিরুদ্ধে ৮ দেশের নিন্দা

রমজানে আল–আকসা বন্ধ রাখায় ইসরায়েলের বিরুদ্ধে ৮ দেশের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র রমজান মাসে টানা ১২ দিন মুসল্লিদের প্রবেশ বন্ধ রাখায় আল–আকসা মসজিদ ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মুসলিম বিশ্বে। এ ঘটনায় ইসরায়েল–এর পদক্ষেপের নিন্দা জানিয়েছে আটটি মুসলিম দেশ।

যেসব দেশ নিন্দা জানিয়েছে তারা হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসরসংযুক্ত আরব আমিরাত

এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, জেরুজালেম–এর পুরোনো শহর ও উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেওয়া আন্তর্জাতিক মানবিক আইন এবং ধর্মীয় স্বাধীনতার নীতির স্পষ্ট লঙ্ঘন। তারা দ্রুত এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান।

এদিকে ফিলিস্তিন–এর পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ পদক্ষেপ ফিলিস্তিনিদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ন করছে। একই সঙ্গে সংগঠন হামাস একে প্রার্থনার স্বাধীনতার গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

তবে ইসরায়েল জানিয়েছে, ইরান–এর সঙ্গে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তার স্বার্থেই জেরুজালেমের পুরোনো শহরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

১২ মার্চ ২০২৬, ০৫:৪৮পিএম, ঢাকা-বাংলাদেশ।