যুক্তরাষ্ট্রে ইরানের হামলার আশঙ্কা, সতর্ক করছেন বিশ্লেষকেরা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কতা দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ–এর এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তারা এ আশঙ্কার কথা জানান।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক কর্মকর্তা স্যাম ভিনোগ্রাড বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য একটি বহুমাত্রিক হুমকি। তার মতে, তেহরান সরাসরি হামলার পাশাপাশি সাইবার আক্রমণ ও তথ্যযুদ্ধের মাধ্যমেও ক্ষতি করার চেষ্টা করতে পারে।
তিনি আরও জানান, ইরান বিভিন্ন প্রক্সি গোষ্ঠী ও নেটওয়ার্ক ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে। কখনো কখনো স্থানীয় অপরাধীদের অর্থের বিনিময়ে হামলার কাজে ব্যবহার করার অভিযোগও রয়েছে।
অন্যদিকে সাবেক গোয়েন্দা কর্মকর্তা জো জেকস বলেন, এমন হামলার উদ্দেশ্য হতে পারে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক অবস্থানে ঠেলে দেওয়া এবং নিজেদের সক্ষমতা প্রদর্শন করা।