• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ইরান সংকটে সংলাপের আহ্বান কাতারের

ইরান সংকটে সংলাপের আহ্বান কাতারের

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে দ্রুত সংলাপে বসার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল-খুলাইফি বলেছেন, সংঘাত বাড়লে পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতি হুমকির মুখে পড়বে।

আল জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়। তাদের ওপর হামলা চালানো হলে তা কোনো পক্ষের জন্যই কল্যাণ বয়ে আনবে না।

সাম্প্রতিক সংঘাতে ইরান থেকে উপসাগরীয় বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এতে হতাহতের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জ্বালানিনির্ভর অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলার ঘটনায় কাতার গভীর উদ্বেগ প্রকাশ করছে। তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের একমাত্র পথ হলো আলোচনা। কাতারের সার্বভৌমত্বের ওপর কোনো আক্রমণ হলে তা মোকাবিলায় দেশটি আন্তর্জাতিক আইনের আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি সতর্ক করেন।

 
 

১১ মার্চ ২০২৬, ০৪:৫৯পিএম, ঢাকা-বাংলাদেশ।