• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ‘সবচেয়ে তীব্র’ সামরিক অভিযান শুরু

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ‘সবচেয়ে তীব্র’ সামরিক অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

দেশটির ফার্স সংবাদ সংস্থার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা উপগ্রহ যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। পাশাপাশি বির ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফা এলাকার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ইরাকের ইরবিল শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

বিশ্লেষকদের মতে, এই অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে।

১১ মার্চ ২০২৬, ০৪:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।