• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

হরমুজ প্রণালি দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালি দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সংবাদমাধ্যম CBS News-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালি উন্মুক্ত থাকলেও হোয়াইট হাউস এটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তিনি বলেন, সেখানে যুক্তরাষ্ট্র ‘অনেক কিছুই’ করতে পারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত Strait of Hormuz দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

তবে প্রায় ১০ দিন আগে Iran-এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও Israel-এর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

যদিও ইরান এখনো প্রণালিটি বন্ধ করেনি, তবে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের তেলবাহী ট্যাংকার এই পথ দিয়ে চলাচল করলে হামলার হুমকি দিয়েছে দেশটি।

 

১০ মার্চ ২০২৬, ০৪:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।