বাহরাইনের প্রধান তেল শোধনাগারে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির প্রধান তেল শোধনাগার। এটি দেশটির জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সরকারি সূত্রে বলা হয় ইরানের ড্রোন হামলার কারণে শোধনাগারে বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হামলার পর শোধনাগার এলাকা থেকে আকাশে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়।
ঘটনার পর কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহের বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না।
তবে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কতজন আহত হয়েছেন—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।