• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার বেইজিংয়ে প্রকাশিত এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকে ঝাই জুন বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা কমাতে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা জরুরি এবং সব পক্ষকে সংযত আচরণ করতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর শুরু হওয়া সংঘাত বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও বাণিজ্যের জন্য হুমকি তৈরি করেছে বলে উল্লেখ করা হয়। এতে চীনের তেল সরবরাহও ঝুঁকিতে পড়েছে।

ঝাই জুন বলেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা অক্ষুণ্ন রাখা এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা করা প্রয়োজন। শান্তি প্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

০৯ মার্চ ২০২৬, ০৪:৪৮পিএম, ঢাকা-বাংলাদেশ।