• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাম ঘোষণা হয়নি

ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাম ঘোষণা হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

রোববার অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা জানান, কাউন্সিলের সদস্যরা নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে কিছু প্রক্রিয়া বাকি রয়েছে। এই ঘোষণা দেওয়ার দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়, কাউন্সিলের অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। খুজেস্তান প্রদেশের প্রতিনিধি মোহসেন হায়দারি বলেন, বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা পরামর্শের ভিত্তিতে সবচেয়ে উপযুক্ত ব্যক্তিকেই নির্বাচন করেছেন।

৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টই ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্ধারণের সাংবিধানিক দায়িত্ব পালন করে। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে খবর প্রকাশিত হয়।

 
 

০৮ মার্চ ২০২৬, ০৫:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।