• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ইরানের হামলায় আহত প্রায় ২ হাজার ইসরাইলি হাসপাতালে

ইরানের হামলায় আহত প্রায় ২ হাজার ইসরাইলি হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের হামলা শুরুর পর থেকে ইসরাইলে প্রায় দুই হাজার মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক, ৪২ জন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন এবং প্রায় ৭০ জন সামান্য আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।

 

০৮ মার্চ ২০২৬, ০৫:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।