• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

দুবাই বিমানবন্দরে আংশিক ফ্লাইট চলাচল শুরু

দুবাই বিমানবন্দরে আংশিক ফ্লাইট চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

সংঘাতজনিত পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে, কারণ ফ্লাইটের সময়সূচি পরিবর্তিত হতে পারে। বিমান সংস্থাগুলো তাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে নিয়মিত আপডেট দিচ্ছে বলেও জানানো হয়েছে।

এদিকে যুদ্ধ শুরুর প্রায় এক সপ্তাহ পর সীমিত আকারে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে কাতারও। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত আটকে পড়া যাত্রীদের সরিয়ে নেওয়ার ফ্লাইট এবং জরুরি কার্গো পরিবহনের জন্য আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়া হবে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

০৭ মার্চ ২০২৬, ০৫:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।