ইসরাইলে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ
ইসরাইলে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার আশঙ্কায় দেশটির বিভিন্ন এলাকায় লাখ লাখ মানুষকে বোমা আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।
শুক্রবার মধ্যরাত থেকে ইরান থেকে নিক্ষেপ করা অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। হামলার পর রাজধানী জেরুজালেমসহ বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, নতুন দফায় ছোড়া ক্ষেপণাস্ত্র মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
বিশ্লেষকদের মতে, ধারাবাহিক হামলার মাধ্যমে ইসরাইল সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে ইরান। চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।