মধ্যপ্রাচ্যে যুদ্ধ অনন্তকাল চলবে না: নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জেরে সৃষ্ট মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘমেয়াদি বা অন্তহীন যুদ্ধে রূপ নেবে না।
সোমবার Fox News–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক অভিযান হবে “দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ”।
নেতানিয়াহু আরও বলেন, “এতে কিছুটা সময় লাগতে পারে, তবে এটি বছরের পর বছর সময় নেবে না।”
বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি) এ তথ্য জানিয়েছে।