• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

রাজধানী তেহরান–সহ একাধিক শহরে হামলার পর ইসরাইলকে লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে সেগুলো প্রতিহত করার দাবি করেছে ইসরাইলের বিমানবাহিনী।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, ইরানের দিক থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে আসা কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র শনাক্তের পর দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয় এবং সাধারণ নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলি বিমানবাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে পাল্টা আঘাত হানার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রতিরক্ষাব্যবস্থা শতভাগ অপ্রবেশযোগ্য নয় উল্লেখ করে নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরাইল। এক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়, অভিযানে যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫পিএম, ঢাকা-বাংলাদেশ।