ইসরাইলে জরুরি অবস্থা জারি, দেশজুড়ে সতর্কতা সাইরেন
ইরানের বিভিন্ন স্থানে হামলার পর ইসরাইলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ ঘোষণা দেন। একই সঙ্গে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, তেল আবিবের বিরুদ্ধে বিদ্যমান হুমকি দূর করতেই ইরানে সামরিক অভিযান চালানো হয়েছে।
এদিকে নিরাপত্তা বাহিনী বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থান করার নির্দেশনা দিয়েছে। এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির কারণে’ প্রত্যেক নাগরিককে নিকটবর্তী নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করে প্রস্তুত থাকতে হবে।
এ ছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং জনসমাগম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি ঘিরে দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি রয়েছে।