ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটেই ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার সকালে রাজধানী তেহরান–এর একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায়। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে এ হামলা চালিয়েছে।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, তেল আবিবের ওপর হুমকি দূর করতেই এ হামলা চালানো হয়েছে।
পাল্টা হামলার আশঙ্কায় ইসরাইলে দেশব্যাপী বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।