• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

দিল্লি জুড়ে হাই অ্যালার্ট, সম্ভাব্য নাশকতার সতর্কবার্তা

দিল্লি জুড়ে হাই অ্যালার্ট, সম্ভাব্য নাশকতার সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

রাজধানী দিল্লিতে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় জারি হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা গুরুত্বপূর্ণ ধর্মস্থান ও পর্যটনকেন্দ্রকে লক্ষ্য করতে পারে। বিশেষ করে লালকেল্লাচাঁদনি চক সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় আইইডি হামলার আশঙ্কা করছেন তদন্তকারীরা।

ফেব্রুয়ারির শুরুতে পাকিস্তানের এক মসজিদে ভয়াবহ হামলায় বহু হতাহতের ঘটনায় ইসলামিক স্টেট দায় স্বীকার করেছিল। সেই ঘটনার প্রতিশোধমূলক হামলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।

নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলি। পুরোনো দিল্লির বিভিন্ন এলাকায় নাকা চেকিং ও তল্লাশি চলছে; ধর্মস্থান ও পর্যটনকেন্দ্রে বাড়ানো হয়েছে নজরদারি।

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪পিএম, ঢাকা-বাংলাদেশ।