মুসলমানদের নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যে তীব্র বিতর্ক
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক বক্তব্য রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের সৃষ্টি করেছে। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচ ভেলের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাভাষী মুসলমানদের একটি অংশকে ‘মিঁয়া’ উল্লেখ করে প্রশাসনিক ও রাজনৈতিক চাপ প্রয়োগের কথা প্রকাশ্যে বলেছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রী দাবি করেন, ভোটার তালিকা সংশোধনসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ায় দলীয় কর্মীরা অভিযোগ দাখিল করছেন, যা তাদের রাজনৈতিক কৌশলের অংশ। বিরোধীদের অভিযোগ, এ বক্তব্য একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে প্রশাসনিক হয়রানির ইঙ্গিত দেয়।
এ বিষয়ে রাজ্যে বিরোধী দল ও সংখ্যালঘু সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের মন্তব্য সাংবিধানিক অধিকার ও সামাজিক সম্প্রীতির জন্য ঝুঁকিপূর্ণ নজির তৈরি করতে পারে। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কথাও আলোচনায় এসেছে।