• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে শক্তিশালী সামরিক বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফিং

ইরানের বিরুদ্ধে শক্তিশালী সামরিক বিকল্প নিয়ে ট্রাম্পকে ব্রিফিং

বিনোদন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও বিস্তৃত ও শক্তিশালী সামরিক পদক্ষেপের সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের বরাতে জানা যায়, এসব বিকল্পের মধ্যে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় আঘাত এবং দেশটির নেতৃত্বের ক্ষমতা দুর্বল করার পরিকল্পনাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক প্রস্তাবগুলোতে সীমিত হামলা, গুরুত্বপূর্ণ স্থাপনায় টার্গেটেড অভিযান এবং প্রয়োজনে সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে।

তবে ট্রাম্প সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, শক্তি প্রয়োগ ছাড়াই পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

৩১ জানুয়ারি ২০২৬, ০৩:১১এএম, ঢাকা-বাংলাদেশ।