ভেনেজুয়েলায় স্টারলিংকের বিনামূল্যে ইন্টারনেট
ভেনেজুয়েলায় ‘বড় পরিসরে’ মার্কিন সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটিতে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ঘোষণা করেছে স্টারলিংক। ইলন মাস্কের এই প্রতিষ্ঠান জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলাবাসী কোনো খরচ ছাড়াই এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।
বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় তারা।