• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

তাইওয়ান ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন

তাইওয়ান ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানের চারপাশে সোমবার থেকে এই সামরিক মহড়া শুরু করেছে চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ। বিভিন্ন দিক থেকে তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে মহড়া চালাচ্ছে বলে চীনের সেনার ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর বিবিসির-

চীনের দাবি তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী কাজ করায় তাদের সতর্ক করে করতেই এই মহড়া। তবে তাইওয়ানের দাবি এমন সামরিক মহড়ার মাধ্যমে চীন দ্বন্দ্বকে উস্কে দিচ্ছে। চীনের সামরিক মহড়ার কারণে তাইওয়ানের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

তাইওয়ান হল চীনের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্বশাসিত গণতান্ত্রিক রাষ্ট্র। গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে ভাষণ দেয়ার সময় বলেন চীন যদি তাইওয়ান নিয়ে নেয়ার চেষ্টা করে, তাহলে বাধা দেয়া হবে।

তার এমন বক্তব্যের পর থেকে চীন বেশ কড়া মনোভাব পোষণ করে।

চীনের দাবি তারা 'সোর্ড ২০২৪বি' নামের এই মহড়ার মাধ্যমে তাদের, নৌ ও বিমান বাহিনীর যৌথ অভিযান চালানোর সক্ষমতা যাচাই করছে।

তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেছে এই মহড়া অযৌক্তিক এবং উসকানিমূলক।

চীন এভাবে আঞ্চলিক শান্তি ও স্থায়িত্ব নষ্ট করছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

১৪ অক্টোবর ২০২৪, ০৪:৪৩পিএম, ঢাকা-বাংলাদেশ।