• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ভারতের শীর্ষ শিল্পপতি রতন টাটার শেষকৃত্য সন্ধ্যায়

ভারতের শীর্ষ শিল্পপতি রতন টাটার শেষকৃত্য সন্ধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের অন্যতম বড় শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটার শেষকৃত্য আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। বুধবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

শেষকৃ্ত্যের আগে রতন টাটার মরদেহ মুম্বাইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে রাখা হয়েছে। মুম্বাই পুলিশের উর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

এর আগে টাটা গ্রুপের বর্তমান চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিবৃতিতে রতন টাটার মৃতুর খবর নিশ্চিত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, রতন টাটা 'সত্যিই একজন অনন্য নেতা ছিলেন। তিনি শুধু টাটা গ্রুপই নয়, পুরো জাতি গঠনেও অবদান রেখেছেন'।

রতন টাটা বেশ কিছুদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছিলেন, বয়সের কারণে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে। এর বেশি কিছু নয়। রতন টাটা ছিলেন ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ২১ বছর ধরে তিনি এ গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন।

১০ অক্টোবর ২০২৪, ০২:১১পিএম, ঢাকা-বাংলাদেশ।