হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যার তথ্য প্রকাশ করল ইসরায়েল
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যার তথ্য জানিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, তিন মাস আগে হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরাইলের সেনারা। নিহত হামাস নেতাদের মধ্যে রয়েছেন হামাস সরকারের প্রধান রাওহি মুশতাহা, সামেহ আল-সিরাজ ও সামি ওদেহ।
তারা হামাসের নিরাপত্তা শাখার দায়িত্বে ছিলেন। উত্তর-গাজায় এক বিমান হামলায় তারা নিহত হন।