নিপাহের নতুন আতঙ্ক: দুই বছরে শতভাগ মৃত্যু, ছড়াচ্ছে নতুন এলাকায়
নিপাহ ভাইরাস বাংলাদেশে নতুন তিনটি বিপজ্জনক বৈশিষ্ট্য নিয়ে ফিরে এসেছে। আইইডিসিআরের তথ্য অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে নিপাহে আক্রান্ত সব রোগীই মারা গেছেন—যা এ রোগে প্রথমবারের মতো শতভাগ মৃত্যুহার। আগে এ হার ছিল প্রায় ৭২ শতাংশ। আক্রান্তের সংখ্যা কমলেও ভাইরাসটি এখন দেশের ৩৫ জেলায় ছড়িয়ে পড়েছে, যা নতুন ঝুঁকির ইঙ্গিত। আরও উদ্বেগের বিষয়, গত বছর গরমকালেও নিপাহে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে—যা আগে দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, খেজুরের কাঁচা রস ও বাদুড়ে খাওয়া ফলের মাধ্যমে সংক্রমণ ছড়াচ্ছে। তবু খেজুরের রস বিক্রি বন্ধে কার্যকর আইন বা কঠোর উদ্যোগ নেই, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।