• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

পূজা চেরির বাবাকে প্রতারণা মামলায় গ্রেপ্তার

পূজা চেরির বাবাকে প্রতারণা মামলায় গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মিজানুর রহমানের দায়ের করা মামলার ভিত্তিতে দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী, সিনেমা প্রযোজনার ব্যবসার কথা বলে তিনি বিভিন্ন সময়ে নগদ টাকা, ব্যাংক লেনদেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১৩ কোটির বেশি অর্থ গ্রহণ করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এখনো পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮পিএম, ঢাকা-বাংলাদেশ।